ব্রেকিং নিউজ :
এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার রুশ জেনারেলের ওপর বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার: এফএসবি নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৯-১২
  • ৫৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইএসের হামলায় মিসরের ১৮ পুলিশ সদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক: –মিসরের সিনাই উপদ্বীপে পুলিশের একটি গাড়িবহরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হামলায় কমপক্ষে ১৮ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন  অন্তত সাত জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হামলার কথা স্বীকার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সিনাইয়ের উত্তরাঞ্চলে এল-আরিশ শহর থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে এ হামলার ঘটনা ঘটে। হামলায় হতাহতদের মধ্যে পুলিশের দুজন লেফটেন্যান্ট ও একজন ব্রিগেডিয়ার জেনারেল রয়েছেন।পুলিশ ও সেনাবাহিনী কর্মকর্তারা জানান, দেশটির এল-আরিশ শহরের একটি সড়কে পুঁতে রাখা বোমায় বিস্ফোরণ ঘটায় আইএস সদস্যরা। হামলায় নিরাপত্তা বাহিনীর চারটি সাঁজোয়াযানসহ একটি গাড়ি ধ্বংস। এরপর নিরাপত্তা বাহিনী ও আইএস সেনাদের মাঝে গোলাগুলি হয়।হামলার পরে দায় স্বীকার করে নিজস্ব সংবাদ সংস্থা ‘আমাকে’ একটি বার্তা প্রকাশ করেছে আইএস।গত জুলাইয়ে মিশরের সীমান্তবর্তী উত্তর সিনাইয়ে অবস্থিত রাফা শহরে নিকটবর্তী দুটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসীরা গাড়িবোমার বিস্ফোরণ ঘটালে ২৩ সেনা সদস্য নিহত হন। গত কয়েক বছরের মধ্যে সেনাবাহিনীর ওপর এটিই ছিল সবচেয়ে রক্তক্ষয়ী হামলা।সিনাই উপদ্বীপের প্রধান শহর এল-আরিশে সরকারি বাহিনীর সঙ্গে জঙ্গি গোষ্ঠীর সংঘর্ষ চলছে বেশ কয়েক বছর ধরে। ২০১৩ সালের জুলাইয়ে মিশরের  প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর এই সংঘর্ষ আরো বেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat