ব্রেকিং নিউজ :
এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার রুশ জেনারেলের ওপর বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার: এফএসবি নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৯-১৩
  • ৪২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজারে পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত ৪০ দেশের রাষ্ট্রদূত
সুলতানা রাজিয়া শামিমাঃ-মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানে নির্যাতিত হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত ৪০ দেশের প্রতিনিধিরা। বুধবার দুপুর ১২টার দিকে তারা কুতুপালং পৌঁছান। এর আগে সকাল সোয়া ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ আসনের প্লেনে চড়ে সোয়া ১১টার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। সেখানে তাদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন ও পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা।এ পরিদর্শনে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সঙ্গে রয়েছেন প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও সচিব শহীদুল হক। আরও আছেন বিআইআইএসএস চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ।প্রতিনিধিরা দুপুর ১২টায় কুতুপালং পৌঁছে ক্যাম্পে অবস্থান করা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন এবং সরেজমিন ঘুরছেন পুরো ক্যাম্প এলাকা।দেশে অবস্থান করা ৪০টির বেশি দেশের রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বা প্রতিনিধি এবং জাতিসংঘের কয়েকটি সংস্থার প্রধানরা এ সফরে সঙ্গে এসেছেন। বিকেলে একই প্লেনে ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat