ব্রেকিং নিউজ :
এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার রুশ জেনারেলের ওপর বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার: এফএসবি নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৯-২০
  • ৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকার মানুষের মৌলিক সমস্যা সমাধান করতে পারেনি :মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নিজস্ব প্রতিনিধি: –বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার ও মন্ত্রীদেরকে অভিযোগ করে বলেছেন, সরকার মানুষের মৌলিক সমস্যা সমাধান করতে পারেনি। চালের দাম আকাশ চুম্বি হয়ে গেছে, সাধারণ মানুষ চাল কিনতে পারছে না। অথচ সরকারের মন্ত্রীরা এখনো জোর গলায় বলছেন- চালের কোনো সংকট নেই, এটা মানুষসৃষ্ট সংকট। সরকার নিজেই সংকট তৈরি করেছেন বলেই চালের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে কী ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে! মায়ানমার সেনাবাহিনী নিরীহ রোহিঙ্গাদের নির্যাতন, হত্যা করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আমরা প্রথম থেকেই বলেছি- রোহিঙ্গাদের আশ্রয় দিতে হবে, আবার যেন তারা দেশে ফিরে যেতে পারে সেজন্য মায়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক কূটনৈতিকভবে চাপ সৃষ্টি করতে হবে। সরকার প্রথম দিকে রোহিঙ্গাদের প্রবেশ ও আশ্রয়ের জায়গা দেয়নি। সমগ্র বিশ্ব এখন রোহিঙ্গাদের পক্ষে কথা বলছেন, মায়ানমার সরকারকে ধিক্কার দিচ্ছে। তাই সরকার এখন রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। কিন্তু এখন পর্যন্ত লাখ লাখ মানুষ খোলা আকাশে নিচে, বৃষ্টিতে ভিজে, শত শত শিশু অসুস্থ হচ্ছে। কিন্তু সরকার এখন পর্যন্ত রোহিঙ্গাদের সেইভাবে আশ্রয় ও প্রয়োজনীয় সুবিধা দিতে পারেনি।এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান. সহ-সভাপতি মুন্সি বুজরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, এজিএম শামসুল হক, তাহেরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন, আব্দুল্লাহ বাকী, মনিরুল আলম রাহিমী, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন মঞ্জু, আক্তার হোসেন. কেন্দ্রীয় বিএনপির নেতা জসিম উদ্দিন প্রমুখ।পরে ঠাকুরগাঁওয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের মাঝে এক বান করে ঢেউটিন বিতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat