ব্রেকিং নিউজ :
এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার রুশ জেনারেলের ওপর বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার: এফএসবি নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-১০-০৫
  • ৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারে যা হচ্ছে তা সত্যিই খুব বেদনাদায়ক:আমির খান
বিনোদন ডেস্ক:- মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর বর্বর-নির্যাতনের শিকার রোহিঙ্গা মুসলিমদের প্রতি সহানুভূতি জানানোর পাশাপাশি অত্যাচার-নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। তুরস্ক সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে মিস্টার পারফেকশনিস্টখ্যাত তারকা এ আহ্বান জানান। খবর আনাদুলুর। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা আমির খানকে মিয়ানমার ইস্যুতে প্রশ্ন করলে তিনি বলেন, আমি মনে করি মিয়ানমারে যা হচ্ছে তা সত্যিই খুব বেদনাদায়ক।তিনি আরও বলেন, পৃথিবীর যে প্রান্তেই মানুষ যখন সংকটে পড়ে, যে প্রান্তেই মিয়ানমারের মানুষের মতো নির্যাতনের শিকার হয়, তখন তা বেদনাদায়ক পরিস্থিতির সৃষ্টি করে। বিভিন্ন সময় পৃথিবীর নানা প্রান্তে এ ধরনের ঘটনা ঘটছে।এ সময় বলিউড সুপারস্টার সব ধরনের অত্যাচার ও নির্যাতন বন্ধের আহ্বান জানান।তিনি বলেন, আমি কেবল আশা করতে পারি এবং প্রার্থনা করতে পারি- এ ধরনের বর্বর অবস্থা থেকে তারা পরিত্রাণ পাবে।গত ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর বর্বর-নির্যাতন শুরু করে দেশটির সেনাবাহিনী। সেনা অভিযান ও উগ্রপন্থী বৌদ্ধ ধর্মাবলম্বীদের হামলায় এখন পর্যন্ত সেখানে তিন হাজারের বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে। নির্যাতনের মুখে এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে পাঁচ লাখ সাত হাজারের মতো রোহিঙ্গা। মুসলিম রোহিঙ্গাদের পাশাপাশি আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে অনেকেই হিন্দু ধর্মাবলম্বীও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat