ব্রেকিং নিউজ :
এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার রুশ জেনারেলের ওপর বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার: এফএসবি নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-১০-১৩
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডিম চাই, ডিম চাই’’এবারের সংগ্রাম, ডিম পাওয়ার সংগ্রাম’’
নিজস্ব প্রতিনিধি:-ডিম চাই, ডিম চাই’’ ‘‘এবারের সংগ্রাম, ডিম পাওয়ার সংগ্রাম’’ স্লোগানে মুখরিত হচ্ছে রাজধানীর খামারবাড়ি এলাকা। মাত্র তিন টাকা পিস ডিম পেতে সেখানে ভিড় জমিয়েছেন লাখো মানুষ। অভিযোগ, ডিমের চেয়েও কয়েক হাজার বেশি মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। অনেকে অব্যবস্থাপনার অভিযোগ তুলে বললেন, সরকার ডিমও দিতে ব্যর্থ হয়েছে! উত্তরা থেকে খামারবাড়িতে ডিম কিনতে আসা জাহিদুল বললেন, আমাদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসে ডিম দেয়া হচ্ছেনা। সকাল পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও আমি এখনো ডিম পাইনি।সেখানে তামাশা করেও অনেকে স্লোগান দিচ্ছেন। বেশ জোরেসোরে শোনা গেছে, ‘এবারের সংগ্রাম ডিম পাওয়ার সংগ্রাম।’ অনেকে আবার ব্যস্ত সড়কে এই কর্মসূচির তীব্র সমালোচনাও করেছেন।আজ শুক্রবার বিশ্ব ডিম দিবস। বিশ্বের ৪০টিরও অধিক দেশের সাথে বাংলাদেশেও একযোগে উদযাপিত হবে বিশ্ব ডিম দিবস। এ দিন প্রতিটি ডিম মাত্র ৩ টাকায় বিক্রি হচ্ছে।এ উপলক্ষে খামার বাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রতিটি ডিম মাত্র তিন টাকায় বিক্রি হচ্ছে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এ ডিম বিক্রয় করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat