ব্রেকিং নিউজ :
এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার রুশ জেনারেলের ওপর বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার: এফএসবি নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-১০-১৯
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুয়েতে নিহত ৫ বাংলাদেশীর মরদেহ আজ আসছে
নিজস্ব প্রতিনিধি: কুয়েতে এসি বিস্ফোরণে নিহত ৫ বাংলাদেশীর মরদেহ বৃহস্পতিবার ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। জুনেদ আহমদও স্ত্রী ও ৪ সন্তানসহ ৫ জনের মৃতদেহ নিয়ে কুয়েত থেকে আসছেন বৃহস্পতিবার কুয়েতের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে বলে জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্য ও স্বজনরা ।এছাড়া বিস্ফোরণে নিহত ৫ জনের লাশ বহনের সম্পূর্ণ খরচ বাংলাদেশ সরকার বহন করবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন জুনেদের স্বজনরা। এদিকে ১৮ই অক্টোবর বুধবার কুয়েতের স্থানীয় সময় বিকাল ৩টায় মোবারক আল কবির হাসপাতালে নিহতদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে ও পারিবারিক সূত্রে নিশ্চিত করেছে।জুনেদের মামা খিজির আহমদ বিবার্তাকে জানান, ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর নামাজে জানাজার সময় নির্ধারণ করা হবে এবং ওই দিনই কমলগঞ্জের কান্দিগাঁও গ্রামে জানাযার নামাজের পর তাদেরকে কবরস্থ করা হবে। জুনেদ কুয়েত সেনা বাহিনীর (সিভিল) অধীনে চাকরি করতেন।উল্লেখ্য যে, গত ১৬ই অক্টোবর সোমবার এসি বিস্ফোরণে পর গ্যাস সিলিন্ডার ও সোফায় লাগা আগুনোর ধোঁয়ায় সিঁড়ি বেয়ে নিচে নেমে আসার সময় জুনেদ আহমদের স্ত্রী রোকেয়া বেগম (৩৪), মেয়ে জামিলা জান্নাত (১৫), নাবিলা জান্নাত (১০), ছেলে ইমাদ আহমদ (১২) ও ফাহাদ আহমদ (৬) শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। কুয়েত সিটির সালমিয়াত এলাকার ৫ তলার একটি ভবনে ওই দুর্ঘটনা ঘটে। রোকেয়ার স্বামী জুনেদ আহমদ দুর্ঘটনার সময় বাসায় না থাকায় ভাগ্যক্রমে উনি বেঁচে যান।জানা যায়, ২০১৬ সালের ১০ই ডিসেম্বর জুনাইদ স্ত্রী ও ৪ সন্তানকে নিয়ে দেশে এসেছিলে। প্রায় ২ মাস তারা গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জের কান্দিগাঁও ও শ্বশুরালয় মৌলভীবাজারের গুজারাই গ্রামে অবস্থান শেষে পূনরায় কুয়েত ফিরে যান। চলতি বছরের ডিসেম্বের ৩ মাসের ছুটিতে সপরিবারে আবারো দেশের আসার কথা ছিল। কিন্তু মর্মান্তিক একটি দুর্ঘটনায় পরিবারের ৬ সদস্য আবার ও দেশে আসছেন তবে ৫ জন লাশ হয়ে। এদিকে ৫ সদস্যের লাশ গ্রহণের অপেক্ষায় স্বজনরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat