ব্রেকিং নিউজ :
জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের
  • প্রকাশিত : ২০১৭-১০-২০
  • ৪৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি চিকিৎসার জন্য আট দিনের সফরে শনিবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন
 নিজস্ব প্রতিনিধি: – রাষ্ট্রপতি এম আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য আট দিনের সফরে শনিবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন আজ শুক্রবার জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস’র একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার সকাল সাড়ে দশটায় রাষ্ট্রপতিকে নিয়ে হযরত শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর ত্যাগ করবে।প্রেস সচিব আরও জানান, আবদুল হামিদ মুরফিল্ডস আই হসপিটাল এবং বুপা ক্রোমওয়েল হসপিটালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করাবেন। রাষ্ট্রপতি আগামী ২৯ অক্টোবর দেশে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে। ৭৪ বছর বয়স্ক রাষ্ট্রপতি আবদুল হামিদ এর আগে গত এপ্রিলে একই হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করান।রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন গ্লুকোমা রোগে ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন সময় থেকে লন্ডনে তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat