ব্রেকিং নিউজ :
এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার রুশ জেনারেলের ওপর বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার: এফএসবি নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-১০-২০
  • ৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক কূটনীতিতে শেখ হাসিনা সফলভাবে এগিয়ে যাচ্ছেন
শেরপুর প্রতিনিধি:-  আন্তর্জাতিক কূটনীতিতে শেখ হাসিনা সফলভাবে এগিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। শুক্রবার সকালে শেরপুরে নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে সৌর বাতি বিতরণকালে সন্নাসীভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তিনি এ মন্তব্য করেন। প্রধান্ন্ত্রী শেখ হাসিনার কূনৈতিক অগ্রগতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, মিয়ানমারের প্রধানমন্ত্রী অং সান সুচি বলেছেন এখন, যারা সত্যি কারের রোহিঙ্গা তাদের আমরা ফেরত নিব। আগে তো তিনি এই ‘হ্যাঁ’ শব্দ টাও বলেননি। এখন মিয়ানমার সরকার রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত নিবে, এটা বলতে তারা বাধ্য হচ্ছে। কারণ আন্তর্জাতিক কূটনীতিতে শেখ হাসিনা সফল ভাবে এগিয়ে যাচ্ছেন। কাজেই কূটনীতিতে মাথা খারাপ করা চলে না। সংঘাত এড়িয়ে প্রধানমন্ত্রীর কূটনৈতিক সফলতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এটা ‘ধর আর মার’ এর মতো বিচার না। এখানে মাথা ঠান্ডা রেখে দৃঢ়তার সাথে কাজ করতে হয়। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে যাচ্ছেন।;কৃষিমন্ত্রী বলেন, ‘এই রোহিঙ্গা ১৯৭৮ সাল থেকে আমাদের দেশে আসছে। জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ সাহেব কিছু করেছে? করে নাই। কিন্তু এখন আন্তর্জাতিকভাবে এই বিষয়টি তুলে নিয়ে এসছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন দেখছি, আস্তে আস্তে বিশ্ব জনমত ঘুরছে। তবে এখনো অনেক দেশ মুখ খোলেনি রোহিঙ্গা ইস্যু নিয়ে। আশা করি তারাও আস্তে আস্তে মুখ খুলবে। তবে অনেক রাষ্ট্র বলছে, মিয়ানমার সরকার কাজটি ঠিক করে নি। তাহলে এটা প্রমানিত হয়, মিয়ানমার সরকার বেঠিক কাজ করছে। এটা তো আপনারা বুঝতে পারছেন।কৃষি মন্ত্রী আরো বলেন, ‘আমাদের মাথায় একটি বিরাট বোঝা। আমাদের দেশে প্রায় আট লাখ রোহিঙ্গা আশ্রায় নিয়েছে। যেহেতু মুক্তিযোদ্ধের সময় আমরাও একটা দেশে আশ্রয় নিয়েছিলম। তাই যখন রোহিঙ্গা আমাদের কাছে আশ্রায় নিতে এসেছিল, তখন আমরা তাদের ফিরিয়ে দিতে পারিনি। আমাদের নেত্রী কিভাবে রোহিঙ্গাদের বুকে টেনে নিয়েছেন, তা আপনার দেখেছেন।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী শুক্রবার উপজেলা ৯টি ইউনিয়নের ১৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার ৫৬০ জন শিক্ষার্থী, ৩৭৭ জন মসজিদের ইমাম, ৩৫১ জন মোয়াজ্জেম, ২৮ জন সেবায়েত, ১৬ জন পুরোহিত এবং ৮ জন ধাত্রীর মাঝে মোট তিন হাজার ৪৪৮টি সৌর বাতি বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, সেনাবাহিনীর ডিজেল প্লান প্রকল্পের ব্রিগেডিয়ার মো. শামিম, সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমা, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat