ব্রেকিং নিউজ :
এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার রুশ জেনারেলের ওপর বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার: এফএসবি নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-১০-২০
  • ৫৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারস খালেদা জিয়াই আদালতকে হেনস্তা করছেন:ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি:-বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করে বিএনপি চেয়ারপারস খালেদা জিয়াই আদালতকে হেনস্তা করছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়াই আদালতকে হেনস্তা করছেন। তিনি আদালতে হাজিরা না দিয়ে একের পর এক তারিখ পিছিয়েছেন।এর আগে বৃহস্পতিবারও আদালত নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনা করেন ক্ষমতাসীণ দলের এই নেতা। এদিন তিনি বলেন, মামলা পক্ষে গেলে বিএনপি আদালতের প্রশংসা করে আর বিপক্ষে গেলেই সরকারের হস্তক্ষেপের অভিযোগ আনে। যখন তারা মনে করে যে এ রায়টা সরকারের বিরুদ্ধে গেছে, তখন তারা আনন্দে আটখানা হয়ে যায়। সঙ্গে সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়।তিনি বলেন, রায় আপনার বিরুদ্ধে গেলে বলেন আদালতের স্বাধীনতা নেই, সরকারের হস্তক্ষেপ হচ্ছে। আর রায় সরকারের বিরুদ্ধে গেলে বলেন, আদালতের স্বাধীনতা আছে। এই দ্বিচারিতা বিএনপির পরিহার করা উচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat