ব্রেকিং নিউজ :
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার রুশ জেনারেলের ওপর বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার: এফএসবি নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার গাছের বদলে কংক্রিট পাকিস্তানের রাজধানী দখল করছে, নগরবাসীর ক্ষোভ
  • প্রকাশিত : ২০১৭-১১-২৭
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধর্ম অবমাননার অভিযোগে পদত্যাগ করলেন পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ
আন্তর্জাতিক ডেস্ক:- ধর্ম অবমাননার অভিযোগে তীব্র প্রতিবাদের জের ধরে পদত্যাগ করলেন পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ। স্থানীয় সময় গতকাল রোববার রাতভর সরকার ও বিক্ষোভকারীদের মধ্যে দীর্ঘ এক বৈঠকের পর পদত্যাগের এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন নিউজ জানায়, জাহিদ হামিদের বিরুদ্ধে ধর্ম অবমাননার (ব্লাসফেমি) অভিযোগ তোলে কট্টর ইসলামপন্থী সংগঠন তেহরিক-ই-লাবাইক। এর পরিপ্রেক্ষিতে তাঁর অপসারণও দাবি করে তারা। এ দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা ৮ নভেম্বর থেকে ইসলামাবাদের মূল প্রবেশদ্বার ফয়জাবাদে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে।সর্বশেষ গত শনিবার বিক্ষোভকারীদের দমনে মাঠে নামে আইনশৃঙ্খলার বাহিনীর সাড়ে আট হাজার সদস্য। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। এতে পুলিশ সদস্যসহ কমপক্ষে ছয়জন নিহত ও শতাধিক আহত হয়।সংবাদমাধ্যম পিটিভির খবরে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আইনমন্ত্রী। রাজ্যকে ‘চলতি সংকট’ থেকে রক্ষা করতে নিজ ইচ্ছাতেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন হামিদ।  প্রধানমন্ত্রী আব্বাসি আজ সোমবার জাহিদ হামিদের পদত্যাগপত্র গ্রহণ করতে পারেন বলে জানিয়েছে ডন নিউজ।এদিকে বিক্ষোভকারীদের দমন করতে শনিবার রাতে সেনা তলবের সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, বিক্ষোভকারীদের দমন করতে ব্যর্থ হয়ে সরকারের কাছে সেনা মোতায়েনের জন্য আবেদন করে শহরগুলোর প্রশাসন। এ কারণে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat