ব্রেকিং নিউজ :
জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের
  • প্রকাশিত : ২০১৮-০১-২১
  • ৪৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ শতকরা ৮ ভাগ ভোটও পাবে না
নিজস্ব প্রতিনিধি:- আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ শতকরা ৮ ভাগ ভোটও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী, পাঠক পরিচয়পত্র বিতরণ এবং বই সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে ভরাডুবি জেনেই ভোট স্থগিত করিয়েছে আওয়ামী লীগ। তারা সহজে উত্তর সিটি নির্বাচন দেবে না।সংবিধানে যে ‘তত্বাবধায়ক সরকার’ বিধান ছিলো তাহলে তারা পরিবর্তন করলেন কেন এমন প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, তৎকালীন বিচারপ্রতি খায়রুল হক বলেছিলেন যে, এই তত্বাবধায়ক সরকারের অধীনে আরো দুটি নির্বাচন অনুষ্ঠিত হবে। কই সেই কথা তো নেননি।সহায়ক সরকারের রূপরেখা প্রসঙ্গে তিনি বলেন, যখন রাজনৈতিক সুবিধা হবে তখন আমরা সহায়ক সরকারের রূপরেখা দেবো। সরকারের ৪ বছরের উন্নয়নের রোল মডেল প্রসঙ্গে তিনি বলেন, আপনারা উন্নয়ন উদযাপন করেছেন। কিসের উন্নয়ন। এরশাদ সরকারও উন্নয়ন উদযাপন করেছিল তাকেও বিদায় নিতে হয়েছে। আজ যাকে স্মরণ করা হয় (শেখ মুজিব), তিনিও যখন স্বৈরাচারে পরিণত হয়েছেন, জনগণের মাঝে চাপিয়ে দিয়েছেন তখন জনগণও তাকে প্রত্যাখ্যান করেছে।‘বিএনপি একটি অবোধ দল’ অর্থমন্ত্রীর দেয়া এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি অবোধ দল আর আপনি বোধসম্পন্ন মানুষ। শেয়ারবাজারে হাজার কোটি টাকা লুট হলো আপনি বললেন ৪০০ কোটি টাকা কোনো টাকাই না। বেসিক ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লুট হয়, আপনি বলেন, এটা কিছুই না। এটা আপনার খুব বোধের কাজ হয়েছে। জনগণের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আসুন আজ আপনার অধিকার প্রতিষ্ঠা করতে, আপনার সন্তানকে বাঁচাতে, আপনাদেরকেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং পাঠাগারের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির দীপ্তি’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat