ব্রেকিং নিউজ :
জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের
  • প্রকাশিত : ২০১৮-০১-২২
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিউমার্কেট ভবনকে দোতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর নিউমার্কেট ভবনকে দোতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতি। সোমবার দুপুর ১২টা থেকে ব্যবসায়ীরা সমবেত হয়ে সেখানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ শুরু করে। ফলে নীলক্ষেত মোড় সংশ্লিষ্ট সব সড়কের যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজটের। প্রতিবাদকারী ব্যবসায়ীদের দাবি, ওই ভবন দোতলা করলে ব্যবসার পরিবেশ নষ্ট হয়ে যাবে। নষ্ট হবে ভবনের স্বাতন্ত্র্য কাঠামো। সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে নিউমার্কেটের একতলা ভবনকে দোতলা করার সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন।তবে জানা যায়, নিউমার্কেট ভবন দোতলা করার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। তারপরও কাঠামো বিনষ্ট করে ভবনের ছাদে দোকান করা হচ্ছে। এর প্রতিবাদে এদিন রাস্তায় নেমে পড়ে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। পাশাপাশি তারা মার্কেটের ১ নম্বর গেটে বেআইনিভাবে পিলার বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং মার্কেটের দক্ষিণ–পশ্চিমে গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে ময়লার ডাম্পিং স্টেশন নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদ জানান।ওদিকে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক আনাস উদ্দিন জানান, এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের আশ্বাসের অপেক্ষায় আছেন ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat