ব্রেকিং নিউজ :
জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের
  • প্রকাশিত : ২০১৮-০১-৩০
  • ৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাবি প্রক্টরের কুশপুতুল পুড়িয়েছেন শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিনিধি:– ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রক্টর গোলাম রব্বানীর কুশপুতুল পুড়িয়েছেন ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’রা। আজ দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করা হয়।এর আগে টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, ডাকসু, কলাভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ, বাণিজ্য অনুষদ পেরিয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। দুই শতাধিক শিক্ষার্থীর ওই মিছিল শেষেই পোড়ানো হয় প্রক্টরের কুশপুতুল।এ সময় ‘ব্যর্থ প্রক্টরকে মানি না মানব না’, ‘প্রক্টরের পদত্যাগ চাই’, ‘যে প্রক্টর মামলা করে সেই প্রক্টর চাই না’ উল্লেখ করে স্লোগান দেন।গতকাল সোমবার মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।গত ১৫ জানুয়ারি রাজধানীর সাতটি সরকারি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে। এর বিচার চেয়ে ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখের আন্দোলনকারীরা।এর পরিপ্রেক্ষিতে ১৮ জানুয়ারি অজ্ঞাত ৫০ থেকে ৬০ জন সাধারণ শিক্ষার্থীকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই মামলা প্রত্যাহার চেয়ে কয়েক দিন ধরেই আন্দোলন করে আসছেন ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’রা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat