ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০২-০৩
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রশাসনকে দলীয়করণ করে আঞ্চলিকীকরণের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে:খালেদা জিয়া
নিজস্ব প্রতিনিধি:-বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, প্রশাসনকে দলীয়করণ করে আঞ্চলিকীকরণের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে। কিন্তু তারাও দেশের অবস্থা জানেন। প্রশাসন সুযোগ পেলে এর সমুচিত জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, পুলিশও চায় দেশে জনগণের অধিকার রক্ষা করতে। কিন্তু পুলিশকে এমনভাবে নির্দেশ দেওয়া হয়, ব্যবহার করা হয়, ভয় দেখানো হয়; তারা নির্দেশ মানতে বাধ্য হয়। তা না হলে তারা চাকরি হারাবেন।এ সময় ডিজিটাল আইনের নামে সত্য কথা বলার অধিকার হরণ করা হয়েছে মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সন বলেন, ডিজিটাল আইনের নামে নতুন কলাকৌশল করা হচ্ছে। সাংবাদিকরা মিডিয়া, টকশোতে যে সত্য কথা বলেন এতে তাদের গায়ে কাঁটা ফোটে। তারা সত্য কথাগুলো যাতে প্রচার করতে না পারে সেজন্য আইন করে জনগণের অধিকার হরণ করছে।খালেদা জিয়া আরও বলেন, নির্বাহী কমিটির বহু কমিটির নেতা আজ কারাগারে। জনগণের সব গণতান্ত্রিক অধিকার সরকার কেড়ে নিয়েছে। যার প্রমাণ আজকের এই সভা। আমরা তো এ সভা এখানে করতে চাইনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat