ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৬
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পালিত হলো আন্তর্জাতিক ক্রীড়া দিবস
স্পোর্টস ডেস্ক:-  আজ ৬ এপ্রিল, আন্তর্জাতিক ক্রীড়া দিবস। দিবসটির মূলপ্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ক্রীড়ায় শান্তির সমাবেশ, উন্নয়নে বাংলাদেশ’। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন ক্রীড়া ফেডারেশন কর্তৃক ক্রীড়া অনুষ্ঠান। আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আজ সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নং গেট থেকে একটি র‌্যালি শুরু হয়ে তা জিপিও, শিক্ষাভবন, জাতীয় প্রেসক্লাব হয়ে এনএসসি টাওয়ারে এসে শেষ হয়। বিভিন্ন শ্লোগান, ব্যানার ও ফেস্টুনসহ দেশবরেণ্য ক্রীড়াবিদ, ক্রীড়াসংগঠক ও ক্রীড়ামোদী জনগণ এ র‌্যালিতে অংশগ্রহণ করেন। যুব ও ক্রীড়াউপমন্ত্রী আরিফ খান  জয়, এমপি প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালি শেষে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয়বস্তু ছিল ‘শান্তি ও উন্নয়নে ক্রীড়া’। জাতীয় ক্রীড়াপরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.বি.এম রুহুল আজাদ। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিমের সভাপতিত্বে বরেণ্য ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat