ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৪-১০
  • ৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে প্রবাসী নুরুল আলম হত্যামামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিনিধি:- চট্টগ্রামের অক্সিজেন আবাসিক এলাকায় নুরুল আলম (৭০) নামের এক মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে ৫ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর জজ জান্নাতুল ফেরদৌস এই রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামিরা হলো- মজিবুর রহমান, জুয়েল বড়ুয়া, সঞ্জয় বণিক, মোহাম্মদ মনির হোসন এবং বাবুল বড়ুয়া। দণ্ডিত আসামিদের মধ্যে একমাত্র আসামি জুয়েল বড়ুয়া ছাড়া অন্যরা পলাতক রয়েছে। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর তসলিম উদ্দিন রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, ২০১১ সালের ৩০ মে সন্ধ্যার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন আবাসিক এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী নুরুল আলমের বাসা থেকে নগদ টাকা ও সোনার গয়না লুট করার জন্য প্রবেশ করে নুরুল আলমকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পর পরই পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে। মামলার ধারাবাহিকতায় আসামিরা জামিন নিয়ে পলাতক হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রায় সাত বছর পর আদালত আসামিদের সবাইকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় জুয়েল বড়ুয়া নামের এক আসামি উপস্থিত ছিল। তাকে পরে কারাগারে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat