ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৪-১২
  • ৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেফারিকে ‘খুনি’, ‘হৃদয়হীন’ বলছেন বুফন
ক্রীড়া ডেস্ক :  যোগ করা সময়ে রেফারির দেওয়া পেনাল্টি থেকেই গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ তারকার সেই গোলে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে জুভেন্টাসের। এমন সিদ্ধান্তের জন্য ইংলিশ রেফারি মাইকেল অলিভেরকে ‘খুনি’ বলে আখ্যায়িত করেছেন জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। প্রথম লেগে রিয়ালের তিন গোল ততক্ষণে শোধ দিয়েছিল জুভেন্টাস। ম্যাচ অতিরিক্ত সময়ে নেওয়ার আশায় তারা। যোগ করা সময়ে (৯৩ মিনিট) গোলমুখের সামনে রিয়ালের লুকাস ভাসকেজকে ফাউল করেন মেধি বেনাতিয়া। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সিদ্ধান্ত মানতে না পেরে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বুফন। সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ আটের ফিরতি লেগে কাল ওই পেনাল্টি থেকে রোনালদোর গোলেই ৪-৩ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে একটি টিভি চ্যানেলকে বুফন বলেন, ‘এটি দশ ভাগের এক ভাগ পেনাল্টি ছিল। আমি জানি রেফারি দেখেছেন, এটি সন্দেহজনক ঘটনা ছিল। প্রথম লেগে যেখানে আমরা পরিষ্কার একটি পেনাল্টি পাইনি, সেখানে ৯৩ মিনিটে এমন সন্দেহজনক একটি ঘটনায় আপনি পেনাল্টি দিতে পারেন না।’ ‘আপনার (রেফারি) বুকে হৃদয় নেই। এমন একটি স্টেডিয়ামের মাঠে হাঁটার মতো ব্যক্তিত্ব যদি আপনার না থাকে, তাহলে স্ত্রী-সন্তানদের সঙ্গে গ্যালারিতে বসে আপনার চিপস খাওয়া উচিত। আপনি একটি দলের স্বপ্ন ভাঙতে পারেন না। রেফারি শেষ যে দুটি সিদ্ধান্ত দিয়েছেন, তিনি তো একজন খুনি’- পরে স্প্যানিশ একটি রেডিও স্টেশনকে বলেন জুভেন্টাস গোলরক্ষক। সেমিফাইনালে যাওয়া রিয়ালের প্রাপ্য ছিল বলে মনে করেন বুফন। তবে অতিরিক্ত সময় পাওয়াটা জুভেন্টাসেরও প্রাপ্য ছিল বলে অভিমত তার, ‘দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদের সেমিফাইনালে যাওয়া প্রাপ্য। আমি তাদের শুভ কামনা জানাই। এই ক্লাবের মুখোমুখি হওয়াটা সব সময়ই আমার কাছে সম্মানের। কিন্তু আমাদের অতিরিক্ত সময়টা অন্তত প্রাপ্য ছিল।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat