ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৮
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন কে- ল্যাঙ্গার না অন্য কেউ?
স্পোর্ট ডেস্ক:-  স্মিথ-ওয়ার্নারদের বল টেম্পারিং কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ড্যারেন লেহম্যান। অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন টালমাটাল অবস্থায়। তাই বলে তো ক্রিকেটটা থেমে থাকবে না। নতুন কোচ খোঁজার প্রক্রিয়া আগামী শুক্রবার থেকেই শুরু করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অসি গণমাধ্যমে অবশ্য বেশ কয়েকটি প্রতিবেদন ছাপা হয়েছে, লেহম্যানের স্থলাভিষিক্ত হচ্ছেন জাস্টিন ল্যাঙ্গার। তবে সিএ পুরো বিষয়টি অস্বীকার করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘এখনও কাউকে নিয়োগ দেয়া হয়নি বা কাউকে নিয়োগের ব্যাপারে বোর্ড সভায় আলোচনাও হয়নি। আমরা আশা করছি, এই সভার পর নিয়োগের সময়সীমা এবং কার্যপদ্ধতির ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতে পারব।’
৪৭ বছর বয়সী ল্যাঙ্গার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং পার্থ সকারের কোচ হিসেবে গত পাঁচ মৌসুমে দারুণ সফলতার পরিচয় দিয়েছেন। এই সময়ে তিনি তিনটি বিগ ব্যাশ শিরোপা জিতেছেন, জিতেছেন দুটি ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট। শুধু তাই নয়, ল্যাঙ্গারের কিন্তু অস্ট্রেলিয়া দলকে কোচিং দেয়ারও অভিজ্ঞতা আছে। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর এবং শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে স্মিথদের কোচ ছিলেন তিনি। লেহম্যানের স্থলাভিষিক্ত হিসেবে তাই তার নামটিই জোরেসোরে উচ্চারিত হচ্ছে। খেলোয়াড় হিসেবেও ল্যাঙ্গারের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ছিলেন মূলত টেস্ট ব্যাটসম্যান। ১৯৯৩ সালের জানুয়ারিতে অভিষেক হওয়ার পর অস্ট্রেলিয়ার হয়ে ১০৫টি টেস্ট খেলেছেন ল্যাঙ্গার। ২৩ সেঞ্চুরি আর ৩০ ফিফটিসহ ৭৬৯৬ রান করেছেন তিনি। ২০০৭ সালের জানুয়ারিতে টেস্টকে বিদায় বলেন বাঁহাতি এই ওপেনিং ব্যাটসম্যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat