ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৯
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রবাসীদের ভোটার হতে প্রধান বাধা দ্বৈত নাগরিকত্ব : সিইসি
নিজস্ব প্রতিনিধি:-  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, প্রবাসীদের ভোটার করতে প্রধান সমস্যা দ্বৈত নাগরিকত্ব। বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত সেমিনার উদ্বোধনকালে সিইসি এ কথা বলেন। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদান ও ভোটাধিকার প্রয়োগ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সেমিনারে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, চার নির্বাচন কমিশনার, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, মালেশিয়ায় নিযুক্ত বাংলাদেশে রাষ্ট্রদূত শহিদুল ইসলাম, সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ প্রমুখ। সিইসি বলেন, ৩০০ আসনের ব্যালট নিয়ে বিদেশে ভোট প্রদানের ব্যবস্থা করা সম্ভব হয় না। আমাদের কাছে যারা এ প্রস্তাব নিয়ে আসে তাদের বিষয়টা বুঝিয়ে বলি। তবে এ ব্যাপারে আজ আলোচনা মাধ্যমে নির্ধারণ হবে কীভাবে প্রবাসীরা ভোটের আওতায় আসবে। সিইসি বলেন, দেশের সন্তানরা বিদেশে অবস্থান করে দেশকে সমৃদ্ধশালী করছেন। তাদের কীভাবে ভোটাধিকার প্রয়োগে সাহায্য করা যায়, কীভাবে তাদের জাতীয় পরিচয়পত্র দেয়া যায় উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে সেই বিষয়ে মূল্যবান বক্তব্য শোনা হবে। তিনি বলেন, বর্তমানে প্রক্সি ভোট ও পোস্টাল ভোটের নিয়ম আছে। এর মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারেন। আগামী নির্বাচনের আগে এসব পদ্ধতি নিয়ে প্রচারণা চালানো হবে। প্রসঙ্গত পোস্টাল ভোট পদ্ধতিতে একজন প্রবাসী তার পছন্দমত যে কোনো স্থান থেকে ভোট দিতে পারে। আবেদন করলে ওই ঠিকানায় আগে থেকে ব্যালেট সরবরাহ করা হয়। ভোট দেয়ার পর তা ডাকযোগে পাঠিয়ে দেয়া হয়। এ পদ্ধতি ২০০৮ সাল থেকে চালু হয়। প্রবাসী ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র প্রদান এবং ভোটাধিকার প্রয়োগ-সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat