ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৪-২১
  • ৪৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডুবে যাওয়া জাহাজের কয়লা অপসারণ শুরু
নিজস্ব প্রতিনিধি:-  সুন্দরবনের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া পয়েন্টে কয়লাবোঝাই জাহাজ ডুবে যাওয়ার এক সপ্তাহ পর কয়লা অপসারণ শুরু করেছে মালিক পক্ষ। শনিবার সকাল ১০টা থেকে মালিকপক্ষের নিয়োগকৃত স্থানীয় ডুবুরি প্রতিষ্ঠান ‘হোসেন স্যালভেজ’ কয়লা অপসারণ শুরু করেছে। হোসেন স্যালভেজের মালিক মো. সোহরাব হোসেন জানান, ভাটার সময় কয়লা অপসারণ শুরু হয়েছে। এ কাজে আমার প্রতিষ্ঠানের ১১ জন ডুবুরি এবং ২০ জন শ্রমিক নিয়োজিত রয়েছেন। আবহাওয়া ভালো থাকলে এক সপ্তাহের মধ্যে কয়লা অপসারণের কাজ শেষ হবে। এমভি বিলাসের ব্যবস্থাপক (অপারেশন) লালন হাওলাদার বলেন, জোয়ারের সময় জাহাজের ওপরে অনেক পানি থাকে। যার ফলে শুধু ভাটার সময় কাজ করতে হয়। এ কারণে একটু বেশি সময় লাগবে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিন কবির জানান, ডুবে যাওয়া জাহাজ এমভি বিলাসের কয়লা অপসারণ শুরু হয়েছে। গত ১৪ এপ্রিল ভোরে মংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় ৭৭৫ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি বিলাস নামে একটি জাহাজ ডুবে যায়। তবে এ সময় জাহাজে থাকা নাবিকসহ ১০ জন কর্মকর্তা কর্মচারী সাতরে উপরে উঠতে সক্ষম হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat