ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৪-২১
  • ৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেকর্ড ডাকছে বার্সাকে
স্পোর্ট ডেস্ক:- আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কোপা দেল রের ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিতানোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত দেড়টায়। এই ম্যাচের আগে রেকর্ড ডাকছে বার্সাকে। কিংস কাপ নামে পরিচিত কোপা দেল রের সবচেয়ে সফলতম দল বার্সেলোনা। প্রতিযোগিতায় সর্বোচ্চ ২৯ বারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু কখনোই টানা চারটি শিরোপা জিততে পারেনি। এই রেকর্ডটা আছে শুধুমাত্র দুই দলের। ১৯০৫ থেকে ১৯০৮ সাল পর্যন্ত প্রথম দল হিসেবে টানা চারটি শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। ১৯৩০ থেকে ১৯৩৩ পর্যন্ত টানা চারবার শিরোপা উৎসব করে রিয়াল মাদ্রিদকে ছুঁয়েছিল অ্যাথলেটিক বিলবাও। সুযোগ এসেছিল বার্সেলোনার সামনেও। ১৯৫১ থেকে ১৯৫৩ পর্যন্ত টানা তিনবার কোপা দেল রের শিরোপা জিতেছিল কাতালানরা। কিন্তু পরের বছরের ফাইনালে তারা ভ্যালেন্সিয়ার কাছে হেরে যায় ৩-০ গোলে। বার্সার সামনে সুযোগ এসেছে আবার। আগের তিন বছরই তারা কোপার শিরোপা ঘরে তুলেছে। এর মধ্যে একবার সেভিয়াকে হারিয়েই। আজ আবার বার্সার সামনে সেভিয়া। এবার জিতলেই রিয়াল-বিলবাওয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবে বার্সা। তথ্যসূত্র : মার্কা ডটকম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat