ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৫
  • ৪১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত
নিজস্ব প্রতিনিধি:- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চুয়াডাঙ্গায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে চিহ্নিত এক বখাটে। বুধবার সকালে নিজ বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে আসার পথে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে ওই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর জখম ওই স্কুল ছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জখম ওই শিক্ষার্থীর নাম লিমা খাতুন (১৪)। সে চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গালর্স একাডেমির অষ্টম শ্রেণির ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের আব্দুর রহমানের মেয়ে লিমা সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। সকাল ৯টা ২০ মিনিটের দিকে সে গ্রামের অদূরে একটি কবরস্থানের কাছে পৌঁছালে পেছন থেকে চিহ্নিত বখাটে রানা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন জানান, ছুরিকাঘাতের স্থানটি কিডনির ঠিক একটু নিচে হওয়াতে প্রচুর রক্ষক্ষরণ হয়েছে। শিক্ষার্থীকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা পার না হলে কোনো কিছু বলা ঠিক হবে না। জখম ওই শিক্ষার্থী জানায়, চুয়াডাঙ্গা শহরের সর্দার পাড়ার লিয়াকতের ছেলে রানা দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে তাকে প্রেমের প্রস্তাব দিতো। তার প্রস্তাবে রাজি না হওয়াতে বিভিন্ন সময়ে তাকে হত্যার হুমকি দিতো। পুলিশ সুপার মাহবুবুর রহমান বখাটে রানাকে গ্রেপ্তারে ইতিমধ্যে পুলিশের বেশ কয়েকটি টিম মাঠে নামানো হয়েছে। খুব শিগগির রানা আইনের আওতায় আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat