ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৫
  • ৩৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোমবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিনিধি:- দ্বিতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আগামী সোমবার (৭ মে) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন মো. আবদুল হামিদ। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তা সূত্রে জানা গেছে, এদিন (৭ মে) বেলা ১টা ১০ মিনিটে ঢাকার বিএএফ বেইজ বাশার হেলিপ্যাড থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি। দুপুর ১টা ৫০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন।  ২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন রাষ্ট্রপতি। দুপুর ২টা ৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টার যোগে ঢাকা উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান জানান, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। গত ২৬ এপ্রিল একই কর্মসূচিতে যোগ দিতে রাষ্ট্রপতির টুঙ্গিপাড়ায় আসার কথা থাকলেও অনিবার্য কারণে সেদিনের কর্মসূচিটি বাতিল করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat