ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৭
  • ৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে ট্রাক উল্টে প্রাণ গেল তিনজনের
নিজস্ব প্রতিনিধি:- গোপালগঞ্জে ধান বোঝাই একটি ট্রাক উল্টে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন ১০ জন। তারা সবাই ধান কাটা শ্রমিক।
সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। নিহতরা হলেন কামরুল কাজী (৬৫), মাইনুল (৫০) ও মাহামুদুল হাসান ময়না (৪০)। এই ঘটনায় আহতরা হলেন, রফিকুল ইসলাম (৩৮), আব্দুর রাজ্জাক (৩০), আনিচ সরদার, শহিদ (৫০), মাহমুদ (৫৫)। আহত বাকি পাঁচজনের পরিচয় জানা যায়নি। গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রফিকুল ইসলাম ট্রাকে থাকা ধানের বস্তা আমাদের শরীরের ওপর পড়ে। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, বরিশালের আগৈলঝরার বাকলা গ্রামে ধান কেটে শ্রমিকরা তাদের ভাগের ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা ধানের বস্তা শ্রমিকদের শরীরের উপর পড়ে। এতে ঘটনাস্থলে মাইনুল ও ময়না নিহত হন এবং অপর ১১ শ্রমিক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে আনে। এদের মধ্যে কামরুল কাজী গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat