ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৫-১২
  • ৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি সংকীর্ণ মনের পরিচয় দিয়েছে: কাদের
নিজস্ব প্রতিনিধি:- দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ সফলভাবে উৎক্ষেপণের পর সরকারকে অভিনন্দন না জানিয়ে বিএনপি সংকীর্ণ মনের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ‘মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ মহাকাশ জয় করেছে। কিন্তু বিএনপি অভিনন্দন জানাতে কৃপণতা দেখিয়ে সংকীর্ণ মনের পরিচয় দিয়েছে। তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন আছে।’ সব অনিশ্চয়তা আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মহাকাশ রাজত্বের জন্য যাত্রা করেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। বাংলাদেশ সময় শনিবার ভোররাত ২টা ১৪ মিনিটে এটি উৎক্ষেপিত হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে। মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ রকেটটি বাংলাদেশ সময় শনিবার ভোররাত ২টা ৪৭ মিনিটে এক টুকরো বাংলাদেশকে রেখে আসে তার নিজস্ব কক্ষপথে। এর আগে গতকাল শুক্রবার ভোররাত ২টা ১২ মিনিট থেকে ৪টা ২২ মিনিটের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা ছিল। সব প্রস্তুতি সম্পন্ন হলেও উৎক্ষেপণের মিনিটখানেক আগে তা স্থগিত করা হয়। আলোচনা সভায় বিএনপির সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির দুর্নীতির কারণেই ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তাই দুর্নীতি করলে এর পরিণাম কী হয় সেটা মালয়েশিয়া থেকে বিএনপিকেই শিক্ষা নিতে হবে। এ সরকার দুর্নীতি করে এমন অভিযোগ কেউ দিতে পারেনি।’ উপকমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ। এ ছাড়া আলোচনায় অংশ সেন জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat