ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৪
  • ৩৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনা ও জয়কে অভিনন্দন জানিয়ে প্রস্তাব গৃহীত
নিজস্ব প্রতিনিধি:-  বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণ এবং স্যাটেলাইট উৎক্ষেপণকারী হিসেবে বাংলাদেশ ৫৭তম দেশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার আইটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানিয়ে মন্ত্রিপরিষদে প্রস্তাব পাস হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়। সচিবালয়ে ৬ নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিপরিষদের নতুন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। নতুন সভাকক্ষে সভা হওয়া উপলক্ষে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বৈঠকে একটি অভিনন্দন প্রস্তাব ও দুটি শোক গৃহীত হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাস হয়। পাশাপাশি জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম এবং কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মাইদুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat