ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৫-২০
  • ৩৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাগাতিপাড়ায় ভেজাল বিরোধী অভিযানে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
 ফজলে রাব্বি নাটোর প্রতিনিধি:-নাটোরের বাগাতিপাড়ায় মাহে রমজান উপলক্ষে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু। ইউএনও অফিস সূত্রে জানাযায়, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি ও সরকার কর্তৃক মূল্য তালিকা না টানানোর দায়ে উপজেলার দয়ারামপুর বাজারের অর্থদন্ড করেন নিউক্যাফে ষ্টার, জাকীর ষ্টোর, রহিমুদ্দিন বেকারী, ভাই ভাই ষ্টোর,রাধা ষ্টোর, আনন্দ মিষ্টান্ন ভান্ডার, পদ্মকলি সুইট ও আশিক ফাষ্ট ফুডসহ মোট ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট সাড়ে ১৬ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালত। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু জানান মাহে রমজান উপলক্ষ্যে ভেজাল মুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশে এবং সরকার কর্তৃক মূল্য তালিকা টানানোর জন্য সকল ব্যবসায়িদের মাইকিং এর মাধ্যমে অবহিত করা হয়েছিল। ব্যবসা প্রতিষ্ঠান গুলি আইন অমান্য করায় ভোক্তা অধিকার আইনে তাদের অর্থদন্ড করা হয়েছে। তবে রমজান মাস ব্যাপি এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat