ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৫-৩০
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীতে পুকুরে মিলল গৃহপরিচারিকার লাশ
নিজস্ব প্রতিনিধি:-  নোয়াখালী পৌরসভা এলাকায় পুকুরে ভাসমান অবস্থায় এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ঝর্না আক্তার (১২)। বুধবার ভোরে হরিনারায়নপুর আল আমিন মীর্জার বাসার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ঝর্না আক্তার ময়মনসিংহ জেলা সদর উপজেলার চরজ্যামরামপুর এলাকার জামসেদ আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাতে আল-আমিন মীর্জার বাসার পাশে পুকুরে ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি সুধারাম থানা পুলিশে জানালে পুলিশ লাশ উদ্ধার করে। সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শায়েদ উদ্দিন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা  নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat