ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৫-৩১
  • ৬৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুস্তাফিজের না থাকা অন্যদের জন্য ‘বড়’ সুযোগ : সাকিব
পায়ের আঙুলে চিড় ধরা পড়ায় কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে আফগানিস্তান সিরিজে দর্শক হয়ে থাকতে হচ্ছে বাঁহাতি এ পেসারকে। সীমিত পরিসরে এ মুহূর্তে দলের সেরা পেসারকে হারিয়ে চিন্তায় টিম ম্যানেজম্যান্ট। তবে বিয়ষটিকে ভিন্নভাবে দেখতে চাচ্ছেন টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান। মুস্তাফিজের পরিবর্তে যারা সুযোগ পেতে যাচ্ছেন তাদের দলে জায়গা পাকাপাকি করার বড় সুযোগ দেখছেন সাকিব। দলের সঙ্গে যোগ দিতে আজ সকাল দেরাদুনের বিমান ধরেছেন সাকিব।  তার সঙ্গী ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।  বিমানবন্দরে দুজন কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। মুস্তাফিজকে হারিয়ে দুজনের কন্ঠে হতাশার সুর। ‘মুস্তাফিজ না থাকায় স্বাভাবিকভাবে একটু সমস্যা হবে। আমাদের দলের সেরা টি-টোয়েন্টি বোলার। স্বাভাবিকভাবেই আমাদের জন্য একটু ডিফিকাল্ট।’- বলেছেন সাকিব। আর মিনহাজুল আবেদিন বলেন, ‘অবশ্যই ওকে মিস করবো। ও আমাদের রেগুলার বোলার শর্টার ফরম্যাটে। মাত্রই আইপিএল খেলে এসেছিল। ওখানকার অভিজ্ঞতা কিছুটা হলেও কাজে লাগাতে পারত। সেটা মিস করবো।’ মুস্তাফিজের পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেসার আবুল হাসান রাজু। আগে থেকেই স্কোয়াডে আছেন রুবেল হোসেন, আবু জায়েদ রাহী ও আবু হায়দার রনি। তাদের নিয়ে আত্মবিশ্বাসী প্রধান নির্বাচক,‘আমরা যখন দল ঘোষণা করেছিলাম তখনই রাজুকে (আবু হাসান) স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল। ও স্লোয়ারটা ভালো করতে পারে। আইপিএলে উইকেট গুলোতে দেখেছি যথেষ্ট ঘাস থাকে। সেই অবস্থা থেকে ওই বিবেচনায় ওকে আমরা নিয়েছি। আমাদের পেস বিশেষজ্ঞ বোলার রুবেল তো আছেই। রাহী (আবু জায়েদ) আছে। শেষ বিপিএলে যথেষ্ট ভালো করেছে। যদি সুযোগ আসে তাহলে এটা হবে ওর জন্য বড় প্ল্যাটফর্ম কাজে লাগানোর জন্য।’ সাকিবও সুর মিলিয়ে বলেছেন, ‘মুস্তাফিজ না থাকায়…এটা কিন্তু আরেকটা সুযোগ অন্য বোলারদের। তাদের প্রমাণের বড় সুযোগ আমি মনে করি।  যার জন্য সুযোগটি আসবে সে যেন ভালোভাবে কাজে লাগাতে পারে সেদিকে মনোযোগ দেওয়া উচিত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat