ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৬-০৪
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মা হচ্ছেন শুভশ্রী?
বিনোদন ডেস্ক :- প্রেমের গুঞ্জন নিয়ে অনেক জল ঘোলার পর গত ১১ মে বিয়ের পিঁড়িতে বসেন টলিউড নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এবার এ দম্পতির ঘর আলো করে নতুন অতিথি আসছে বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। রাজ-শুভশ্রীর এক প্রতিবেশী সংবাদমাধ্যমটিতে বলেন, ‘শুভশ্রী গাঙ্গুলি বেশ স্বাস্থ্য সচেতন। কিন্তু কিছুদিন ধরে সে জিমে যাচ্ছে না। ইতোমধ্যে তার কয়েক কিলো ওজনও বেড়ে গেছে। তার পেট কিছুটা উঁচু মনে হচ্ছে। সম্প্রতি স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন তিনি। এ সময় শুভশ্রীকে দেখে মনে হয়েছে, এটা তার বেবি বাম্প। যদিও আমি নিশ্চিত নই কিন্তু মনে হচ্ছে, টলিউডে নতুন কোনো খবর আসছে।’ গত ৬ মার্চ বাগদান সারেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। রাজের আনন্দপুরের ফ্ল্যাটে তাদের বাগদান সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন এ জুটির ঘনিষ্ঠজনেরা। এছাড়া বাগদানের সঙ্গে রেজিস্ট্রিও করেন এ জুটি। এরপর পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গত ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। গত ১৩ মে কলকাতার আরবানায় রাজ আর শুভশ্রীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৯ মে শুভশ্রীর বাড়িতে ঘটা করে দ্বিতীয়বার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat