ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৬-১৩
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুনঃ নির্বাচনের আহবান প্রত্যাখ্যান ইরাকের প্রধানমন্ত্রীর
আন্তর্জতিক ডেস্ক:- গত মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করে নতুন করে নির্বাচন আয়োজনের আহবান প্রত্যাখ্যান করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। তিনি জানিয়েছেন, ইরাকে চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় বাঁধা সৃষ্টি করতে চায় এমন সকল ব্যক্তিকে শাস্তি দেয়া হবে। এ খবর দিয়েছে আল জাজিরা।
আবাদি’কে উদ্ধৃত করে খবরে বলা হয়, নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পুনরায় তা অনুষ্ঠিত হবে না। নতুন সরকার গঠনের জন্য আমাদের সামনে এগিয়ে যেতে হবে। মঙ্গলবার এসব কথা বলেন আবাদি।
উল্লেখ্য, রবিবার ইরাকের ভোটবাক্স রাখার একটি গুদামে আগুন লাগার ঘটনা ঘটে। এরপরই কয়েকজন ইরাকি মন্ত্রী মে মাসের নির্বাচনী ফলাফল বাতিল করে পুনঃ-নির্বাচনের আহবান জানান। তাদের আহবান প্রত্যাখ্যান করে আবাদি এমন বিবৃতি দেন।
আবাদি গুদামঘরে আগুন লাগার ঘটনাটিকে একটি পরিকল্পিত কাজ হিসেবে বর্ণনা করেন। আগুন লাগার ঘটনায় চার ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে ইরাকের এক আদালত। এদের মধ্যে তিনজন পুলিশকর্মী ও স্বাধীন উচ্চ নির্বাচন কমিশনের একজন কর্মচারী রয়েছেন।
আবাদি সতর্ক করেন, যারা চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় বাধার সৃষ্টি করার চেষ্টা করছে অ্যাটর্নি জেনারেল  তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করবে।
এছাড়া তিনি এটাও বলেন যে, পুনঃ-নির্বাচন হবে কি হবে না, তা ঠিক করবে সুপ্রিম ফেডারেল কোর্ট। প্রসঙ্গত, গত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জয় লাভ করে, শিয়া নেতা মুকতাদা আল-সদর নেতৃত্বাধীন জোট।
সোমবার সদর ইরাকের জনগণের প্রতি, পুনঃ-নির্বাচন নিয়ে হৈচৈ না করে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat