ব্রেকিং নিউজ :
নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব অপরিহার্য : শারমীন এস মুরশিদ এই নির্বাচন দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ : তারেক রহমান দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন সম্পদের হিসাব, শিগগিরই প্রকাশ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের মতো সিদ্ধান্ত আর দেখতে চাই না : আসিফ মাহমুদ কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : তারেক রহমান পাবনা-৫ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা সরকারি কর্মকমিশন (সংশোধন) অধ্যাদেশসহ কয়েকটি নীতিমালা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ মিথ্যা, আতঙ্ক আর ট্রমা, জোরপূর্বক রুশ সেনায় নিয়োগের ভয়াবহ অভিজ্ঞতার কথা বললেন কেনিয়রা
  • প্রকাশিত : ২০১৮-০৭-১৬
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাটহাজারীতে পৃথক ঘটনায় নিহত ৪
নিজস্ব প্রতিনিধি:-হাটহাজারীতে পৃথক ঘটনায় দুই সহোদর ভাইসহ নিহত হয়েছেন ৪ জন। ১৫ই জুলাই রবিবার সকাল আনুমানিক ৯টা সহ বিভিন্ন সময় এ ঘটনাগুলো ঘটে।
জানা যায়, ফরহাদাবাদ ইউনিয়নের আব্বাস তালুকদার বাড়ির আবু সওদাগরের দুই পুত্র নজরুল ইসলাম (৩৭)ও কনিষ্ঠ পুত্র সাইদুল ইসলাম রুবেল(২৫) বিদুৎ স্পৃষ্ট হয়ে দুপুর ১২টার দিকে নিহত হয়। একই ইউনিয়নের মন্দাকিনী এলাকার নাজিরহাট কলেজের পেছনে গাছের সঙ্গে ঝুলে শাহ আলম (২০) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাহ আলম কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার চৌধুরীহাট গ্রামের হাজি বাড়ির ফুল মিয়ার পুত্র। তিনি কয়েক বছর ধরে আপন দুই ভাইয়ের সঙ্গে নাজিরহাট এলাকায় বসবাস করে আসছিলেন।
এসআই তানজির বলেন, সকাল বেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল নির্নয়ের পর ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
অপর দিকে রিমা আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ ১৪ই জুলাই শুক্রবার দিবাগত রাতে
গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়। জানা যায়, রিমা গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট এলাকার আবছার চেয়ারম্যান বাড়ীর মিনহাজের স্ত্রী।
হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat