ব্রেকিং নিউজ :
শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানি ২ মার্চ নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব অপরিহার্য : শারমীন এস মুরশিদ এই নির্বাচন দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ : তারেক রহমান দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন সম্পদের হিসাব, শিগগিরই প্রকাশ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের মতো সিদ্ধান্ত আর দেখতে চাই না : আসিফ মাহমুদ কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : তারেক রহমান পাবনা-৫ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা সরকারি কর্মকমিশন (সংশোধন) অধ্যাদেশসহ কয়েকটি নীতিমালা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ
  • প্রকাশিত : ২০১৮-০৭-১৬
  • ৩৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:-যশোরে বিদ্যুৎস্পৃষ্টে নয়ন হোসেন নামে এক কলেজছাত্র মারা গেছেন। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে নিহত কলেজছাত্রের নিজ বাড়ির পাশে পোল্টি ফার্মে।
কলেজছাত্রের লাশ এখন হাসপাতাল মর্গে রয়েছে। সদর উপজেলার শশনো দাহ গ্রামের সফিয়ার রহমানের ছেলে তিনি ও শহীদ সিরাজ উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। নিহত কলেজ ছাত্র নয়ন হোসেনের পিতা সফিয়ার রহমান জানান, রবিবার রাতে বিশ্বকাপ খেলা দেখে বাড়িতে আসে। এরপর নয়ন খাওয়া-দাওয়া করে ওই সময় নয়নের মোবাইলে একটা ফোন আসে ফোন রিসিভ করে নয়ন বলে আমি ভাত খেয়ে আসছি। এরপর সোমবার সকালে আমরা দেখি নয়ন আমাদের পোল্টি মুরগির ফার্মের পাশে পড়ে আছে। তখন বিষয়টি ইউনিয়নের চেয়ারম্যানকে জানালে গ্রাম পুলিশসহ স্থানীয়রা নয়নকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের চিকিৎসক আব্দুর রশীদ মৃত ঘোষণা করে বলেন, তার শরীরের বিভিন্ন জায়গায় পোড়া দাগ আছে। বিদ্যুৎস্পৃষ্টে মারা যেতে পারে। ময়নাতদন্ত রিপোর্টে পাওয়ার পরে বিস্তারিত জানা যাবে। যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ানের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন বলেন, আমার ধারণা- নিহত কলেজছাত্র নয়ন নিজেদের পোল্টি মুরগির ফার্মে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। কোতয়ালি থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, এ মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat