ব্রেকিং নিউজ :
শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানি ২ মার্চ নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব অপরিহার্য : শারমীন এস মুরশিদ এই নির্বাচন দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ : তারেক রহমান দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন সম্পদের হিসাব, শিগগিরই প্রকাশ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের মতো সিদ্ধান্ত আর দেখতে চাই না : আসিফ মাহমুদ কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : তারেক রহমান পাবনা-৫ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা সরকারি কর্মকমিশন (সংশোধন) অধ্যাদেশসহ কয়েকটি নীতিমালা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ
  • প্রকাশিত : ২০১৮-০৭-১৯
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিকারাগুয়ায় বিরোধীদের শক্ত ঘাঁটি সরকারের নিয়ন্ত্রণে
আন্তর্জতিক ডেস্ক:-নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগার অনুগত সৈন্যরা দেশটির সরকার বিরোধীদের শক্ত ঘাঁটি মাসাইয়া শহর দখলে নিয়েছে বলে সরকার মঙ্গলবার দাবি করেছে। তাছাড়া পার্শ্ববর্তী মনিমবো শহর দখলের সময় সহিংস ঘটনায় একজন পুলিশ সদস্যসহ দু’জন প্রাণ হারায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
খবরে বলা হয়, পুলিশ ও সরকারি আধা-সামরিক বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে মাসাইয়া ও মনিমবো শহরে অভিযান পরিচালনা করে।
সরকারি ওয়েবসাইটে দাবি করা হয়, মাসাইয়া ও মনিমবো শহর দু’টি অবরোধকারীদের থেকে এখন মুক্ত। জনসাধারণ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে।
দেশটির মানবাধিকার সংস্থা এসোসিয়েশন অব হিউম্যান রাইটস সম্পাদক এলভারো লেইবা বলেন, প্রেসিডেন্ট ওর্তেগার অনুগত নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ও শক্তি প্রয়োগ করে শহর দু’টি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে।
মনিমবো শহরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সাংবাদিকরা প্রবেশ করতে চাইলে সরকারী নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাদেরকে প্রবেশ করতে দেয়নি। বাসস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat