ব্রেকিং নিউজ :
শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানি ২ মার্চ নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব অপরিহার্য : শারমীন এস মুরশিদ এই নির্বাচন দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ : তারেক রহমান দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন সম্পদের হিসাব, শিগগিরই প্রকাশ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের মতো সিদ্ধান্ত আর দেখতে চাই না : আসিফ মাহমুদ কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : তারেক রহমান পাবনা-৫ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা সরকারি কর্মকমিশন (সংশোধন) অধ্যাদেশসহ কয়েকটি নীতিমালা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ
  • প্রকাশিত : ২০১৮-০৭-২৫
  • ৩৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাচার হওয়া ১৪ যুবককে ফেরত দিল ভারত
নিজস্ব প্রতিনিধি:-ভারতে পাচার হওয়া ১৪ যুবককে দেড় বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির  হাতে  তুলে দিয়েছে তারা।
বেনাপোল ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম জানান, দেড় বছর আগে দালালের মাধ্যমে রাজশাহী সীমান্ত পথে ভারতে গিয়ে বেঙ্গালুর পুলিশের হাতে তারা ধরা পড়ে। পুলিশ তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি চালাচালির এক পর্যায়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার রাতে দেশে ফেরত আসে তারা।
ফেরত আসা যুবকরা হলো- রাজশাহী জেলার আব্দুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর, আফছার আলীর ছেলে আব্দুল হাকিম, হাবিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন, কামাল হোসেনের ছেলে আবদুল হালিম, গোলাম নবীর ছেলে বাবু, আলাউদ্দিনের ছেলে আজিজুল হক, আলমের ছেলে জহুরুল, ফজলুর রহমানের ছেলে শহিদুল, আক্তার আলীর ছেলে ইকবাল হোসেন, আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা, আশরাফুলের ছেলে সুমন, নওশাদ আলীর ছেলে জহিরুল, আশরাফুল ইসলামের ছেলে মোমিন, আব্দুর রহমানের ছেলে ফুলাল হোসেন। এদের বয়স ১৭ বছর থেকে ২৪ বছরের মধ্যে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ তাদেরকে রাতেই বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat