ব্রেকিং নিউজ :
নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব অপরিহার্য : শারমীন এস মুরশিদ এই নির্বাচন দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ : তারেক রহমান দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন সম্পদের হিসাব, শিগগিরই প্রকাশ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের মতো সিদ্ধান্ত আর দেখতে চাই না : আসিফ মাহমুদ কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : তারেক রহমান পাবনা-৫ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা সরকারি কর্মকমিশন (সংশোধন) অধ্যাদেশসহ কয়েকটি নীতিমালা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ মিথ্যা, আতঙ্ক আর ট্রমা, জোরপূর্বক রুশ সেনায় নিয়োগের ভয়াবহ অভিজ্ঞতার কথা বললেন কেনিয়রা
  • প্রকাশিত : ২০১৮-০৭-২৬
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমাজসেবামূলক কাজে অবহেলা ও অনিয়ম মেনে নেওয়া হবে না ডিসি সম্মেলনে প্রতিমন্ত্রী নুরুজ্জামান
নিজস্ব প্রতিনিধি:-‘জেলা প্রশাসকগণ জেলার সমাজসেবামুলক কাজের ২৩টি গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব কেবল তাদের রুটিন দায়িত্ব নয়, এটি হচ্ছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল  ধারায় তুলে আনার দায়িত্ব। সমাজসেবা কোন দয়ার কাজ নয়, সমাজসেবা হচ্ছে সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে নিজের জেলায় কোন অনিয়ম হলে সাথে সাথেই কঠোর ব্যবস্থা নিতে হবে। সমাজসেবামূলক কাজে দায়িত্বে কোন অবহেলা ও অনিয়ম মেনে নেওয়া হবে না।’ আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভা কক্ষে জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ এর কার্য অধিবেশন সংক্রান্ত সভায় উপস্থিত থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আগত জেলা প্রশাসকদের উদ্দেশে কথাগুলো বললেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। সম্মেলনে নরসিংদীর জেলা প্রশাসক নরসিংদীতে সরকারি শিশু পরিবারের জরাজীর্ণ বিল্ডিং ও সেখানকার কর্মকর্তার পদ শূন্য থাকার বিষয়টি তুলে ধরলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নরসিংদীর শিশু পরিবারটির মেরামতের জন্য ইতিমধ্যেই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান। গাজীপুরের জেলা প্রশাসক গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রের একটি প্রিজন ভ্যানের প্রয়োজনীয়তা ও সেখানে অবস্থিত শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রটির জীর্ণ অবস্থার কথা তুলে ধরলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে মাত্র তিনটি শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে। এগুলোতে প্রিজন ভ্যান দেয়ার ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি দেশের প্রতিটি বিভাগে একটি করে শিশু উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। বরিশালের বিভাগীয় কমিশনার হিজড়াদের পুনর্বাসন করা ও সমাজের অতিশয় বৃদ্ধদের জন্য ভাতা বৃদ্ধি করে দুই হাজার টাকা করা যায় কিনা তা নিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী এ বিষয়ে বিবেচনা করার আশ্বাস দেন। প্রতিমন্ত্রী জেলা প্রশাসকদের বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat