ব্রেকিং নিউজ :
আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
  • প্রকাশিত : ২০১৮-০৮-০৫
  • ৩৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ড্রোন হামলার শিকার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
আন্তর্জতিক ডেস্ক:-ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা নিকোলাস মাদুরো ড্রোন হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় সাত সেনা সদস্য আহত হয়েছেন। তবে অক্ষত রয়েছেন প্রেসিডেন্ট।
রাজধানী কারাকাসে সামরিক বাহিনীর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে এ হামলা হয় বলে জানান দেশটির যোগাযোগমন্ত্রী জর্জ রদ্রিগেজ।
তিনি বলেন, দুটি ড্রোনে বিস্ফোরক নিয়ে এ হামলা করা হয়। যা প্রেসিডেন্ট মাদুরোকে হত্যার উদ্দেশ্যে চালানো হয়। হামলার জন্য দেশটির ডানপন্থী বিরোধীদলকে দায়ী করেছেন তিনি।
টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, খোলা মাঠে সামরিক বাহিনীর অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও অন্য কর্মকর্তারা হঠাৎ করে উপরের দিকে তাকিয়ে সচকিত হয়ে ওঠেন। এসময় ছোটাছুটি শুরু করে সারিবদ্ধভাবে দাঁড়ানো সেনা সদস্যরা। বড় ধরণের বিস্ফোরণের শব্দও শোনা যায় তখন।
যোগাযোগমন্ত্রী রদ্রিগেজ জানিয়েছেন হামলার পর প্রেসিডেন্ট তার মন্ত্রীসভার সদস্য ও সামরিক বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন।
এদিকে সরকারের পক্ষ থেকে বিরোধী দলকে দায়ী করা হলেও কোনও গ্রুপই এই হামলার দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, গত মে মাসে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিজয়ী হন মাদুরো। খবর: বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat