ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-০৮-৩০
  • ৪৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইস্যুভিত্তিক আন্দোলন করে সংগ্রাম করে ঐক্য করে আমাদের কোনো বিরোধিতা নেই
নিউজ ডেক্স:-বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘ঐক্যের ব্যাপারে আমাদের কোনো বিরোধিতা নেই। নির্বাচন বানচাল করার যদি কেউ ষড়যন্ত্র করে তখন সরকার নীরব থাকবে না।’ আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তোফায়েল আহমেদ বলেন, ‘ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যদি জোট হয় তারা যদি বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে ইস্যুভিত্তিক আন্দোলন করে সংগ্রাম করে ঐক্য করে, ঐক্যের ব্যাপারে আমাদের কোনো বিরোধিতা নেই।’ বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘লক্ষ্য থাকবে যে নির্বাচন বানচাল করার যদি কেউ ষড়যন্ত্র করে তখন সরকার নীরব থাকবে না। আইন প্রয়োগকারী সংস্থা নীরব ভূমিকা পালন করবে না।’ এর আগে তোফায়েল আহমেদের সঙ্গে যুক্তরাষ্ট্রের এশিয়া অঞ্চলের বাণিজ্য বিভাগের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক শাখা স্থাপনের ইচ্ছাপোষণ করে। এই বাণিজ্যিক শাখা স্থাপনের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যকার অংশীদারত্ব আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের এশিয়া অঞ্চলের বাণিজ্য বিভাগের নির্বাহী পরিচালক জেমস গোলসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat