ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-০৯-০১
  • ৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোলমডেল : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে। প্রতিমন্ত্রী আজ যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেকের ১১তম মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের ভাগ্যোন্নয়নে সকল ক্ষেত্রে অভূতপ‚র্ব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এ সকল উন্নয়নের সুবিধা যাতে জনগণের দোরগোড়ায় পৌঁছায় সে জন্য তৎপর থাকতে প্রতিমন্ত্রী নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।প্রতিমন্ত্রী বলেন, বর্তমান জনবান্ধব সরকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোলমডেল। তাঁর দূরদর্শী নেতৃত্বে সমুদ্রে আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশের নাম মহাকাশেও পৌঁছে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat