ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৩
  • ৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে টয়লেটে এবং পোশাক পরিবর্তনের ঘরে গোপন ক্যামেরা ধরার অভিযান
আন্তর্জতিক ডেস্ক:-দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে টয়লেটে এবং পোশাক পরিবর্তনের ঘরে গোপন ক্যামেরা ধরার অভিযান চালানো হচ্ছে।  দেশটিতে এই গোপন ক্যামেরা একটি ভয়াবহ আতঙ্কে রূপ নিয়েছে। লুকিয়ে রাখা এসব ক্যামেরায় ধারণ করা ভিডিও অনুমতিবিহীনভাবে অনলাইনে ‘স্পাই ক্যাম পর্ন’  নামে ছেড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন পর্নোগ্রাফির ওয়েবসাইটে।
গোপন ক্যামেরার শিকার হচ্ছেন প্রতিদিন অসংখ্য মানুষ। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবাদেও নেমেছে জনগণ। বিশেষ করে নারীরা এর অন্যতম শিকার। এই বছরের শুরুর দিকে হাজার হাজার নারীরা এর বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন। তারা গোপন ক্যামেরা ব্যবহারের বিরুদ্ধে সেই বিক্ষোভে লিখেছিলেন ‘আমার জীবন তোমার পর্ন নয়’।দেশটির অ্যাকটিভিস্টরা বলছে মেয়েরা সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকেন, কথন তাদের অনুমতি ছাড়ায় ছবি তোলা হবে অথবা ভিডিও করা হবে। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় ‘স্পাই ক্যাম পর্নের’ শিকার ৮০ শতাংশ নারী।সিউলের পাবলিক টয়লেটগুলো এতদিন মাসে একবার চেক করা হত সেখানে কোন গোপন ক্যামেরা আছে কিনা সেটা পরীক্ষা করে দেখার জন্য। কিন্তু এখন থেকে টয়লেটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তি প্রতিদিন এই কাজটি করবেন।গত বছর গোপন ক্যামেরা লাগানোর সাথে জড়িত সন্দেহে ৫৪০০ ব্যক্তিকে গ্রেফতার করে দক্ষিণ কোরিয়া পুলিশ। বর্তমানে তাদের মধ্যে দুই শতাংশ এর কম ব্যক্তি জেলখানায় রয়েছে। বর্তমানে দেশটিতে এই অপরাধের শাস্তি এক বছরের জেল কিংবা ১০ মিলিয়ন স্থানীয় মুদ্রা, যার পরিমাণ হলো ৮,৯০০ মার্কিন ডলার।
গোপন ক্যামেরার শিকার হয়ে দক্ষিণ কোরিয়ায় অনেক নারী আত্মহত্যার পথও বেছে নিয়েছেন। -বিবিসি বাংলা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat