ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৭
  • ৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় অভিবাসীবিরোধী অভিযানে কোনো বৈধ বাংলাদেশি হয়রানির শিকার হয়নি
প্রবাস ডেক্স:- মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে এখনো কোনো বৈধ বাংলাদেশি হয়রানির শিকার হননি বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রী বলেছেন, কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বৈধ অভিবাসীরা যাতে হয়রানির শিকার না হন সেদিকে সর্তক দৃষ্টি রাখা হচ্ছে।মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা অভিবাসীদের বৈধ হতে ১ বছরের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয় গত সপ্তাহে। মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ অবৈধ অভিবাসী ধরতে এর পরপরই অভিযান শুরু করে। সাধারণ ক্ষমায় অনেক বাংলাদেশি বৈধ হলেও এখনো প্রায় ১ লাখ অবৈধ রয়েছেন বলে জানায় মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যম। একটি রিক্রুটিং এজেন্সির অফিস থেকে সাড়ে ৩শ অবৈধ বাংলাদেশি উদ্ধারের তথ্যও প্রকাশ হয়েছে।কুয়ালামপুরে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অভিযানের ওপর সতর্ক পর্যবেক্ষণে আছে মন্ত্রণালয়।  অবৈধ হয়ে থাকা বাংলাদেশীদের বৈধ করতে মালয়েশিয়ার কাছে নতুন করে সুযোগ চায় বাংলাদেশ। মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat