ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-০৯-১১
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অক্টোবরের মাঝামাঝি নির্বাচনকালীন সরকার গঠন করা হবে
নিজস্ব প্রতিনিধি:-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকার অক্টোবরের মাঝামাঝি গঠন করা হবে। নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট কেউ থাকার সম্ভাবনা নেই। মন্ত্রিসভার আকার ছোট হবে।
মঙ্গলবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বিতর্কিতরা আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবে না। যাদের অবস্থান জনগণের কাছে ভালো তাদের আরো গণমুখী প্রচারের পরামর্শ দেওয়া হয়েছে। কাকে মনোনয়ন দেয়া হবে-এমন সিদ্ধান্ত কোনো প্রার্থীকে জানানো হয়নি। তিনি বলেন, বিএনপি নির্বাচনে যদি না আসে তাহলে জাতীয় পার্টি আলাদাভাবে নির্বাচন করবে। আর বিএনপি নির্বাচনে আসলে জাতীয় পার্টি মহাজোটে নির্বাচন করবে। তবে সবক্ষেত্রে আসন বণ্টন নিয়ে আলোচনা হবে। ট্রেনে করে উত্তরবঙ্গ সফর নিয়ে গণমাধ্যমে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় বিএনপির সমাবেশে কয়েক লাখ লোকের দুর্ভোগ হয়েছে, সেটা মিডিয়ায় আসেনি। ট্রেনের যাত্রী ছিল ৬৫০ জন। সেটা খুব বড় দুর্ভোগ হিসেবে প্রচার করেছে মিডিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat