ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৩
  • ২৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিনিধি:- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভিয়েতনামের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করার সুযোগ রয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ এলডিসিভুক্ত দেশের বাণিজ্য সুবিধা পাবে। এরপর বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে এফটিএ স্বাক্ষর করে বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি করবে। ভিয়েতনামের সাথে এফটিএ স্বাক্ষর করতে বাংলাদেশ আগ্রহী। ভিয়েতনামের প্রধানমন্ত্রীও এ প্রস্তাবকে স্বাগত জানান এবং এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বাণিজ্যমন্ত্রী আজ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ঘমুঁবহ ঢঁধহ চযঁপ এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের সময় এ সব কথা বলেন।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১২ সালের ভিয়েতনাম সফর এবং রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের ২০১৫ সালে ভিয়েতনাম সফরের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ভিয়েতনামের রাষ্ট্রপতি ঞৎধহ উধর ছঁধহম ২০১৮ সালের মার্চ মাসে বাংলাদেশ সফরের মধ্যদিয়ে দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে।ভিয়েতনামের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সাথে ভিয়েতনামের ব্যবসা-বাণিজ্যের বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের গ্যাসক্ষেত্রে ভিয়েতনাম বিনিয়োগ করতে আগ্রহী। এছাড়া কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতে ভিয়েতনাম বিনিয়োগ করতে চায় বলে ভিয়েতনামের প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এ সময় ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ এবং ভিয়েতনামের বাণিজ্য বিষয়ক ডেপুটি মিনিস্টার কুইক হোং কাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat