ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৮
  • ৩৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তানের কাছে হেরে শ্রীলঙ্কার বিদায়
স্পোর্ট ডেস্ক:-আফগানিস্তানের কাছে হেরে সবার আগে এশিয়া কাপ শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার। হাথুরুসিংহের শিষ্যদের সোমবারের হারটি ৯১ রানের। উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১৩৭ রানে হেরেছিল লঙ্কানরা। এই জয়ে রশিদ-নবিদের আফগানিস্তানের সুপার ফোরে যাওয়া নিশ্চিত হয়ে গেল। বাংলাদেশ প্রথম ম্যাচে জিতে এমনিতেই সুবিধাজনক অবস্থানে ছিল, আফগানরা জিতে যাওয়ায় টাইগারদেরও সুপার ফোর রাউন্ড নিশ্চিত। গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে, ওই ম্যাচটি এখন অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোর রাউন্ডে যাওয়ার মহড়া। আবু ধাবিতে শুরুতে ব্যাট করে ইনিংসের শেষ বলে গুটিয়ে যাওয়ার সময় ২৪৯ পর্যন্ত যেতে পারে আফগানিস্তান। সেটাই যথেষ্ট হল। শ্রীলঙ্কা ৪১.২ ওভারে ১৫৮ রানের বেশি এগোতে পারেনি। লক্ষ্য তাড়া করতে নেমে কুশল মেন্ডিস রানের খাতা খোলার আগেই ফিরে গেলে ধাক্কা খায় লঙ্কানরা। পরে থারাঙ্গা ও ধনঞ্জয়া ডি সিলভা ৫৪ রানের জুটিতে আশা জাগান। কিন্তু ধনঞ্জয়া ২৩, থারাঙ্গা ৩৬ রানের বেশি টেনে নিতে পারেননি ইনিংস। অধিনায়ক ম্যাথুজ ২২, কুশল পেরেরা ১৭, শেহান জয়াসুরিয়া ১৪ ও থিসারা পেরেরা ২৮ রানে ফিরে আস্থার প্রতিদান দিতে পারেননি। মুজিব উর রহমান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি ও রশিদ খান প্রত্যেকে ২টি করে উইকেট তুলে নিয়ে দলের জয় ত্বরান্বিত করেছেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ শেহজাদ এবং ইহসানুল্লাহ ৫৭ রানের জুটি গড়েন। শেহজাদ ৪৭ বলে ৩৪ রানে ফিরে গেলে রহমতকে নিয়ে ইহসানুল্লাহ ৫০ রানের জুটি গড়েন। রহমত ৯০ বলে ৭২ রান করে সাজঘরে ফেরেন। ৬৫ বলে ৪৫ করেন ইহসানুল্লাহ। তখন অধিনায়ক আসগর আফগান ৫ বলে ১ করে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে আফগানিস্তান। হাসমাতুল্লাহ শাহিদী ৫২ বলে ৩৭, আর শেষদিকে রশিদ খানের ৬ বলে ১৩ রানে আফগানিস্তান শেষঅবধি লড়াকু পুঁজিই পায়। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বল করা লাসিথ মালিঙ্গা ১০ ওভারে ৬৬ রানে ১ উইকেট পান। অকিলা ধনঞ্জয়া ১০ ওভারে ৩৯ রানে ২টি আর দুশমন্ত চামিরা ৪৩ রানে নেন ১ উইকেট। তবে সবচেয়ে সফল ছিলেন থিসারা পেরেরা, ৯ ওভারে ৫৫ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat