ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৮
  • ৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে চান্দনা এলাকায় মাদ্রাসা পরিচালকের স্ত্রী ও ছাত্র খুন
নিজস্ব প্রতিনিধি:-গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের চান্দনা এলাকার একটি মাদ্রাসায় মঙ্গলবার ভোরে জোড়া খুনের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন হুফফাজুল কোরআন মাদ্রাসার পরিচালক মো. ইব্রাহিম খলিলের স্ত্রী মাহমুদা আক্তার (২১) ও মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র মো. মামুন (৮)। বাসন থানার ওসি মো. মুক্তার হোসেন জানান, মঙ্গলবার সকালে চান্দনা এলাকায় জোড়া খুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মাদ্রাসার পরিচালক মো. ইব্রাহিম খলিলের বসত ঘরে লাশ দুইটি পড়েছিল। মাহমুদার গলায়, গালে ও কানে এবং মামুনের ঘাড়ে, মাথায় ও পিঠে ধারোলো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের ভেতর থেকে রক্তমাখা একটি দা ও দা ধার দেয়ার কাজে ব্যবহৃত একটি কাঠের খণ্ড উদ্ধার করা হয়েছে।’ তিনি বলেন, প্রায় দুই বছর ধরে ইব্রাহিম ওই কোর-আন হেফজ’র মাদ্রাসা পরিচালনার দায়িত্ব পালন করছেন। মাদ্রাসার একটি কক্ষেই সপরিবারে বাস করতেন তিনি। তিনি নিজেও ছাত্রদের কোরআন শিক্ষা দেন। ইব্রাহিম জানান, মঙ্গলবার ভোরে স্ত্রী মাহমুদা এবং তার দুই সন্তান হুযায়ফা (৫) ও আবু হুরায়রাকে (৩) বসত ঘরে রেখে তিনি পাশের মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশে বের হয়ে যান। নামাজ শেষে ঘরে ফিরে বিছানার উপর স্ত্রী মাহমুদা এবং দরজার কাছে মামুনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। এ বিষয়ে তিনি আর কিছুই জানেন না। বাসন থানার অপর কর্মকর্তা এসআই আল আমিন মাদ্রাসার ছাত্র সাব্বিরের বরাত দিয়ে জানান, ‘সোমবার রাতে হুজুরকে (ইব্রাহিমকে) উদ্ধার হওয়া দা টি ধার দিতে দেখেছে। আর মঙ্গলবার ভোরে ফজরের নামাজে যাওয়ার আগে সাব্বিরকে দিয়ে নিহত মামুনকে মাদ্রাসার অন্য কক্ষ থেকে হুজরের কক্ষে ডেকে পাঠায়।’ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঘটানাস্থল পরিদর্শন।করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat