ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৯
  • ৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কারাদণ্ডাদেশ স্থগিত, নওয়াজকে মুক্তির নির্দেশ ইসলামাবাদ হাইকোর্টের
দুর্নীতির দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কারাগারে যাওয়ার দুই মাস পর তাকে মুক্তির আদেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।
নওয়াজ শরিফের আপিলের শুনানি করে বুধবার এ আদেশ দেওয়া হয়। একই সঙ্গে নওয়াজ শরিফের মেয়ে মরিয়মের কারাদণ্ডাদেশ স্থগিত করা হয়। তারা এখন দ্রুতই মুক্তি পাবেন।  এর আগে মৃত্যুর সময় নিজের স্ত্রী কুলসুম নওয়াজের পাশে থাকতে পারেননি শরিফ। মায়ের পাশে থাকতে পারেননি মরিয়ম। তার মৃত্যুর পর ১২ সেপ্টেম্বর তাদেরকে প্যারোলে মুক্তি দেয় সরকার। দুর্নীতির মামলায় নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম দুইজনই দোষী সাব্যস্ত হন। পাকিস্তানের একটি আদালত নওয়াজকে ১০ বছর ও তার মেয়ে মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দেন। এরপর ১৩ জুলাই নওয়াজ ও তার মেয়ে লন্ডন থেকে দেশে ফিরলে তাদের গ্রেপ্তার করা হয়।২০১৫ সালে পানামা পেপার্স ফাঁসের পর জানা যায়, শরীফের সন্তানরা বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে। এরপর তদন্তে উঠে আসে,  পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা তাদের সম্পদের হিসেব দিতে ব্যর্থ হয়েছেন। খবর: বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat