ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-০৯-২২
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিপূর্ণভাবে ইভিএম ব্যবহার করা হবে : কে এম নূরুল হুদা
নিজস্ব প্রতিনিধি:-প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) অতিরিক্তভাবে চাপিয়ে দেয়া যাবে না। যতটুকু নিখুঁতভাবে ব্যবহার করা যাবে ততটুকুই ইভিএম ব্যবহার করা হবে।
তিনি বলেন, ইভিএম নিয়ে মানুষের মাঝে সন্দেহ থাকবে, প্রশ্ন থাকবে। আমরা সেগুলো দূর করার চেষ্টা করব। পরিপূর্ণভাবে ইভিএম ব্যবহার করব। কোনো ধরনের ত্রুটি থাকলে ইভিএম ব্যবহার করা হবে না।
আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একাদশ জাতীয় সংসদ উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের টিওটি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এ কথা কথা বলেন।
কে এম নূরুল হুদা বলেন, ইভিএম নিয়ে মানু্ষের মনে প্রশ্ন থাকতেই পারে। ভোট পবিত্র আমানত। ইভিএম কী তা ভোটাদের জানাতে হবে। ইভিএম ব্যবহারে যোগ্যতা অর্জন, আইনগত ভিত্তি ও ব্যবহার উপযোগী হলে আগামী সংসদ নির্বাচনে এটি ব্যবহার হবে।
তিনি বলেন, ইভিএম কী, দেখুন, জানুন, তারপর বলুন ইভিএম ব্যবহার করা যাবে কি না। না জেনেই যদি বলেন এটি ব্যবহার করা যাবে না; এটি থেকে বেরিয়ে আসতে হবে।
সিইসি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আর বেশি দিন নেই। তবে এরমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat