ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-০৯-২৩
  • ৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুচকাওয়াজে হামলার জন্য মার্কিন সমর্থিত উপসাগরীয় প্রতিদ্বন্দ্বীদের দুষছে ইরান
আন্তর্জতিক ডেস্ক:- গতকাল শনিবার সামরিক কুচকাওয়াজে বন্দুকধারীদের হামলার জন্য মার্কিন সমর্থিত উপসাগরীয় প্রতিদ্বন্দ্বীদের দুষছে ইরান। হামলায় এক শিশুসহ ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭০ জন।
হামলার পর ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের হাতের পুতুলরা ইরানের ভেতরে অনিরাপত্তা সৃষ্টি করার চেষ্টা চালিয়েছে। তবে সে উপসাগরীয় দেশগুলোর নাম উল্লেখ করেননি তিনি।
শনিবার ইরান-ইরাক যুদ্ধের শুরু স্মরণে আহভাজ শহরে একটি সামরিক কুচকাওয়াজের আয়োজন করে ইরান। কুচকাওয়াজে রেভুলিউশনারি গার্ড ও কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে বন্দুকধারীরা। ইরান সরকার-বিরোধী আরব বিদ্রোহী দল আহভাজ ন্যাশনাল রেজিস্ট্যান্স ও জঙ্গি গোষ্ঠী আইএস উভয়েই হামলার দায় স্বীকার করেছে, তবে কোন পক্ষই তাদের দাবির পক্ষে প্রমাণ সরবরাহ করেনি।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ হামলার জন্য ‘বিদেশী সরকারের ভাড়া করা সন্ত্রাসীদের’ দায়ী করেন। তিনি বলেন, ইরান আঞ্চলিক সন্ত্রাসী পৃষ্ঠপোষক ও তাদের মার্কিন কর্তাদের এই হামলার জন্য দায়ী করছে।
এদিকে, হামলার পরপরই সেখানে নিযুক্ত ইউরোপের তিনটি দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। ইরানের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ইরনা অনুসারে, ‘বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার’ অভিযোগ তুলে এর প্রতিবাদ জানাতে যুক্তরাজ্য, নেদারল্যান্ড ও ডেনমার্কের রাষ্ট্রদূতদের তলব করা হয়। -বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat