ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১০-০৬
  • ৩১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোটা বাতিলের প্রতিবাদে আবারো শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা
নিজস্ব প্রতিনিধি:-কোটা বাতিলের প্রতিবাদে আবারো শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। শনিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে তারা শাহবাগ অবরোধ করেন। গত সপ্তাহে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে নিয়োগে কোটা বাতিলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। শিগগির প্রজ্ঞাপন জারি হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম। এরপরই বুধবার সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন মুক্তিযোদ্ধার সন্তানরা। তাদের দাবি করেন, ৩০ শতাংশ কোটা বহাল রাখতে হবে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে প্রায় শ’খানেক আন্দোলনকারী একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শাহবাগে মোড়ে যান। পরে সেখানে সবদিকের রাস্তা বন্ধ করে তারা সড়কে অবস্থান নেন। পরের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে ১ম ও ২য় শ্রেণী সরকারি চাকরিতে কোটা পুরাপুরি বাতিলের প্রতিবাদে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ সমাবেশ করে। সমাবেশে গণসংসহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকী বলেন, সরকার খুব দায়িত্বহীনভাবে ও স্বেচ্ছাচারিতা করে পুরো কোটা বাতিল করেছে। কারণ যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিলেন তারা কোটা বাতিল চাননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat