ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১০-২৩
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রেমের আগেই রণবীরকে বিয়ে করার ইচ্ছা ছিল আলিয়ার
নিজস্ব প্রতিনিধি:-বিভিন্ন আলোচনার পর বলিউডে এখন রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের সম্পর্কের খবর আর গোপন নেই। এমনকি তারা নিজেরাও বিষয়টি গোপন করতে চান না। তাদের পরিবারও এই সম্পর্কে সন্তুষ্ট। রণবীরের বাসায় বিভিন্ন সময় তার পরিবারের সাথে দেখা যায় আলিয়াকে। আর বিভিন্ন অনুষ্ঠানেও একসাথে হাজির হচ্ছেন আলিয়া ও রণবীর।
শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘কফি উইথ করণ’-এর ষষ্ঠ সিজন। সেখানে অতিথি হয়ে আসার কথা আলিয়ারও। শোনা যাচ্ছে, রণবীর ও আলিয়া ২০২০ সালেই বিয়ে করতে পারে। তবে আলিয়ার রণবীরের প্রতি বহু বছর ধরেই দুর্বলতা ছিল। কয়েকবছর আগে আলিয়া নিজ মুখেই একথা স্বীকার করেছিলেন এই কথা। করণ জোহর সঞ্চালিত জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে একটি  প্রশ্নের উত্তরে আলিয়া এ কথা জানান।
তবে বিষয়টি পরবর্তীতেও স্বীকার করেন আলিয়া। তিনি বলেন, ‘প্রেমের আগেই রণবীরকে বিয়ে করার ইচ্ছা ছিল। আমি রণবীরের অভিনয়ের ভক্ত। সেই ভক্তের জায়গা থেকে অনেকের অনেক ধরনের ইচ্ছা থাকে। আমারটাও তেমন ছিল।’
ঘটনাচক্রে সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে সেই রণবীরের সঙ্গেই জমে উঠেছে আলিয়ার প্রেম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat